চিকেন টিক্কা তৈরির রেসিপি

চিকেন টিক্কা তৈরির রেসিপি



চিকেন টিক্কা তৈরির সহজ রেসিপি খুঁজছেন? দেখুন ঘরে বসে কিভাবে চিকেন টিক্কা তৈরি করতে হয় এবং এই সুস্বাদু রেসিপি নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত হাতে খড়ি করে নিন।


প্রয়োজনীয় উপকরণঃ


  •  চিকেনঃ ১ টি(৮ পিস করে নেয়া)
  •  টক দইঃ ১/২কাপ 
  •  লেবুর রসঃ ১ টেবিল চামচ 
  •  টমেটো সসঃ ২ টেবিল চামচ
  •  আদা বাটা ১ টেবিল চামচ 
  •  রসুন বাটা ১ টেবিল চামচ 
  •  টিক্কা বা তন্দুরী মসলাঃ ২ টেবিল চামচ
  •  মরিচ গুড়াঃ ১চা চামচ
  •  লবনঃ ১চা চামচ
  •  ঘিঃ ১/৪কাপ

প্রস্তুত প্রণালীঃ


  • উপরের সব উপকরন একসাথে মিশিয়ে কমপক্ষে ৪ ঘন্টা বা সারারাত ফ্রিজে রেখে দিন।
  • প্যানে মেরিনেট করা মুরগী মশলা সহ দিয়ে উচ্চ তাপে রান্না করতে হবে।পানি একদম শুকিয়ে মুরগিগুলো লাল ভাজ়াভাজ়া হবে।
  • বারবিকিউ ফ্লেভার এর জন্য একটি গরম কয়লা একটি বাটিতে নিয়ে একটু ঘি দিয়ে বাটিটি মুরগীর প্যান এ দিয়ে ঢেকে দিতে হবে ২মিনিট। 
  • অথবা মুরগীর পিস গুলো সরাসরি আগুনে ধরতে হবে ২ মিনিট।


টিক্কা গ্রেভী তৈরি


  • টক দইঃ ১/২কাপ
  • তেলঃ ২ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচিঃ ১/২কাপ
  • ধনিয়া গুঁড়োঃ ১ চা চামচ
  • জিরা গুঁড়োঃ ১ চা চামচ
  • গরম মশলা গুড়োঃ ১চা চামচ
  • লবণঃ স্বাদ অঅনুযায়ী
  • প্যাপরিকা বা মরিচ গুঁড়োঃ ২চা চামচ
  • আদা রসুন পেস্টঃ ২ টেবিল চামচ
  • টমেটো কুচিঃ ২ কাপ 
  • টমেটো পিউরি ১/২ কাপ
  • দারুচিনিঃ ৫ টুকরা
  • সবুজ এলাচঃ ৮টি
  • তেজপাতাঃ ৩ টি


একটি প্যানে তেল দিয়ে পিয়াজ কুচি ও টমেটো গুলোকে নরম করে ভেজে নিয়ে বাকি সব মশলা ও ১/২কাপ পানি দিয়ে একটু কশিয়ে মুরগী গুলো দিয়ে ভাল করে মিশিয়ে আরও কিসুক্ষন কশিয়ে নিন। চিকেন মাখা মাখা হলে নামিয়ে নিন।


Powered by Blogger.