লালমোহন মিষ্টি তৈরি করার রেসিপি

লালমোহন মিষ্টি তৈরি করার রেসিপি


ঘরে বসে লালমোহন মিষ্টি তৈরি করুন সহজ পদক্ষেপে! মিষ্টি প্রেমিদের জন্য এটি স্বর্গীয় স্বাদ নিশ্চিত করবে। তাই আসুন শিখে নেই লালমোহন মিষ্টি তৈরি করার সহজ রেসিপি!

প্রয়োজনীয় উপকরণ

  • ছানা-২ লিটার দুধের
  • ময়দা-২ টে চা
  • চিনি-২টে চা
  • সিরার জন্য:
  • চিনি-১কাপ
  • পানি-৩কাপ
  • সাদা এলাচ-২ টি

প্রস্তুত প্রণালী


ছানার সাথে ময়দা আরো চিনি মিশিয়ে খুব করে মাখাতে হবে যাতে খুব সুন্দর একটা কাই এর মতো হয়ে যায়। চিনি,ময়দা ও ছানা ভাল করে ৭-৮ মিনিট মথে নিয়ে কাই করতে হবে। যত ভাল করে মথবেন ততোই ভাল মিষ্টি হবে।  এরপর গোল গোল সাইজ দিয়ে মিষ্টির সেইপ দিয়ে দিবেন৷ এরপর একটি  ছড়ানো হাড়িতে চিনি,পানি আর সাদা এলাচ দিয়ে একবার ফুটলেই আচ একদম কমিয়ে চুলায় রেখে দিবেন সিরাটা। 


এবারে চুলায় তেল কড়াইয়ে তেল দিবেন। তেল হালকা কুসুম গরম হয়ে এলেই মিষ্টি দিয়ে দিবেন। মিষ্টি সাথে সাথে উল্টাতে যাবেন না। তেল গরম হয়ে এমনেই ভেসে উঠবে। চুলার আচ লো তে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। এভাবে লো আচেই লালচে কালার করে মিষ্টি ভেজে নিবেন। 

মিষ্টি ভাজা হলে মিষ্টি গুলো ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় এনে নিবেন। এরপরে গরম সিরায় দিয়ে। ১ মিনিট বলক তুলে চুলা বন্ধ করে রেখে দিবেন ৩-৪ ঘন্টা। ঠান্ডা হলে তুলে পরিবেশন করুন। 


নোটস


  • মিষ্টি একদম ভালো করে স্মুথ করে করবেন। গায়ে ফাটল থাকলেই মিষ্টি ফেটে যাবে ভাজার সময়।
  • মথা ঠিক ঠাক না হলে মিষ্টি শক্ত হতে পারে বা ভেঙ্গে যাবে।
  • তেল থেকে ভেজে তোলা মিষ্টি সরাসরি সিরায় দিবেন না। এতে করে মিষ্টি চুপসে যেতে পারে।


Powered by Blogger.