চকলেট স্পঞ্জ কেক রেসিপি

চকলেট স্পঞ্জ কেক রেসিপি


চকলেট স্পঞ্জ কেক রেসিপি খুঁজছেন? এখানে দেখুন কিভাবে সেই পারফেক্ট চকলেট স্পঞ্জ কেকটি তৈরি করতে হয়!

প্রয়োজনীয় উপকরণঃ

  • ডিমঃ ৪ টি 
  • ময়দাঃ ৩/৪ কাপ 
  • কোকো পাউডারঃ ৩ টেবিল চামচ 
  • বেকিং পাউডারঃ ১/২ চা চামচ 
  • বেকিং সোডাঃ ১/২ চা চামচ 
  • চিনিঃ ১/২ কাপ+১ টেবিল চামচ 
  • তেলঃ ২ টেবিল চামচ 
  • চকোলেট এসেন্সঃ ১ চা চামচ 

প্রস্তুত প্রনালীঃ 


প্রথমে সব শুকনো উপকরণ একসাথে চেলে ভালো করে মিক্সড করে রাখুন। (২ বার এই কাজ করবেন)। এবারে চুলায় একটা ভারী তলাযুক্ত সসপ্যানে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করতে দিন।  


এবারে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিতে হবে। সাদা অংশের সাথে অল্প অল্প চিনি দিয়ে প্রথমে বিটারের লো স্পিডে ২ মিনিট বিট করতে হবে। এরপরে ৩ মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নিলেই ফোম হয়ে যাবে। তারপরেও 8 লিখা যায় কি না চেক করে নিবেন। এরপরে কুসুম দিয়ে লো স্পিডে এক মিনিট বিট করবেন। এরপরে এসেন্স আর তেল দিয়ে আবারো এক মিনিট বিট করলে ফোম রেডি। তারপরে শুকনো ময়দার মিশ্রণ অল্প অল্প করে দিয়ে হুইস্ক দিয়ে আস্তে আস্তে মিশাবেন। জোরে করলে ফোম নষ্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে মিশিয়ে সব ভালো করে মিশে গিয়ে স্মুথ হয়ে গেলে বেটার রেডি। 


এবারে আগে থেকে কাগজ আর তেল দিয়ে ব্রাশ করে রাখা ৭ ইঞ্চি মোল্ডে সব ব্যাটার দিয়ে ভাল করে বারি দিয়ে দিবেন এতে করে সব বাতাস বেরিয়ে যাবে।  

এবারে মোল্ড চুলায় রাখা সসপ্যান এর ঢাকনা খুলে বসিয়ে দিন। ৩৫-৪০ মিনিট বেক করলেই হয়ে যাবা। তারপরেও টুথপিক দিয়ে চেক করে দেখবেন। কেক বেক হয়ে গেলে মোল্ড বের করে পাস্টিক রেপ দিয়ে ঢেকে দিবেন এতে করে কেক ঠান্ডা হবার পরে চুপসাবে না।  


Powered by Blogger.