ভ্যানিলা আইসক্রিম রেসিপি

ভ্যানিলা আইসক্রিম রেসিপি



ভ্যানিলা আইসক্রিম রেসিপি শিখে বানানো সহজ এবং সবাইকে মন ভাল করে দেওয়া যায়। ঘরেই তৈরি করুন মজাদার আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম রেসিপি এখন জেনে নিন!


শুধু মাত্র ৩ টি উপাদান দিয়ে ভ্যানিলা আইসক্রিম

  • হুইপড ক্রিম ৫০০ মিলি
  • কনডেন্স মিল্ক ১ ক্যান।
  • ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

যেভাবে করবেন  

  • ক্রিম আগের দিন কিনে ফ্রিজে রাখলে ভালো হবে অর্থাৎ ঠান্ডা ক্রিম লাগবে।
  • বাটি ও হুইস্ক ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করুন।
  • ঠান্ডা ক্রিম ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করুন .অনেকটা কেক এর ক্রিম এর মত হবে
  • এবার ১ চা চামচ ভ্যানিলা এসেন্স ও কনডেন্স মিল্ক মেশান .এরপরে স্প্যাচুলা বা কাঠের চামচ দিয়ে ভালো করে মেশান .অনেকটা ফোল্ড করার মত 
  • যেকোনো বাক্স এ ঢাকনা দিয়ে ৩ ঘন্টা ফ্রিজে রাখুন।
  • ২ ঘন্টা পরে বক্স ফ্রিজ থেকে বের করবেন। দেখবেন যে মোটামোটি জমেছে অত বেশি না বের করে পাত্র থেকে সব বের করে বড় আরেকটি পাত্রে বিট করবেন ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে।
  • এরপর বিট করা শেষে দেখবেন যে পরিমানে আরো বেড়েছে।
  • এবারে সবটা আগের পাত্রে ঢেলে দিয়ে ঢাকনা বন্ধ করে সারারাতের জন্য ফ্রিজে ডিপে দেখে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। আর সকালে উঠে খেয়ে ফেলুন।


নোটস


  • ২ ঘন্টা পরে বিট করা কিন্তু অত্যন্ত জরুরি।
  • বিট না করলে দোকানের মত সফট আর ফ্লাপি হবে না। বরফ শক্ত আইসক্রিম হয়ে যাবে।  
  • বিট করে আইসক্রিম লিকুইড বেশি হয়ে গেলে আগের পাত্রে জায়গা না হলে অবশিষ্ট আরেকটা পাত্রে রাখুন। 
  • ইলেকট্রিক হ্যান্ড বিটার না থাকলে ব্লেন্ডার দিয়েও আইসক্রিম এর সব কাজ চালিয়ে নিতে পারবেন। 



Powered by Blogger.