এখানে একটি সহজ চিকেন বিরিয়ানি রেসিপি উপস্থাপন করছি । যারা আনাড়ি রাঁধুনি কিংবা বেশী মানুষের জন্য রান্না করবেন তাদের জন্য সহজ পদ্ধতি। স্বাদে ভরপুর এবং সহজ পদ্ধতিতে ঘরে বসে খুব সহজেই চিকেন বিরিয়ানি তৈরি করতে পারবেন।
প্রয়োজনীয় উপকরণ
- পোলাউ (চিনিগুড়া) চাল - ১ কেজি (১ কেজি চাল=৪.৫ কাপ)
- প্রয়োজন মত আলু
- মুরগি ১.৫ কেজির একটা
- ঘি ১/২ কাপ +সয়াবিন তেল ১/২ কাপ মিলিয়ে ১ কাপ। সেইম আবার চালের জন্য লাগবে।
- টক দই ১/৪ কাপ
- পেয়াজ কুচি - ১ কাপ মাংসের জন্য+১ কাপ চালের জন্য
- তরল দুধ - ১/২ কাপ
- তেজপাতা -৪ টি
- দারচিনি -৪ টি
- এলাচ - ৬ টি
- কাচা মরিচ - ৫-১০ টি
- আদা বাটা - ২ চা চামচ (মাংসের জন্য)+ ২ চা চামচ (চাল রান্নার জন্য)
- রসুন বাটা - ১ চা চামচ (মাংসের জন্য)+১ চা চামচ (চাল রান্নার জন্য)
- লবন -স্বাদ মত
- বিরিয়ানি মশলা যেকোন ব্র্যান্ডের এক প্যাকেট
- কেওড়া জল ১ টেবিল চামচ।
- পছন্দমত বাদাম দিতে পারেন,তবে ইচ্ছা।
- রান্না শুরুর আগে চাল ধুয়ে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। ৩০ মিনিট পরে পানি থেকে চাল ছেকে স্ট্রেইনারে করে রেখে দিবেন।
প্রস্তুত প্রণালী
- মুরগি পছন্দমত টুকরা করে ধুয়ে নিন। পানি ঝড়ান। টক দই,আদা রসুন বাটা ,লবন,মরিচ গুড়া ও বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মেখে মুরগি ১ ঘন্টা ম্যারিনেট করুন। ১ ঘন্টা পরে একটা পাত্রে,তেল ঘি গরম করে পেয়াজ কুচি দিয়ে ভেজে মেরিনেট করা মাংস দিয়ে দিতে হবে। এরপরে মাংস কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দুধ দিয়ে তারপরে মাংস টা পুরোপুরি মাখা মাখা করে রান্না করে নিয়ে একটা সাইডে রেখে দিতে হবে।
- আলু ও বড় টুকরো করে জাফরান /জর্দার রং মেখে ভেজে রাখুন !
- আগে থেকে একটা হাড়িতে চালের দ্বিগুন পানি গরম করে রাখবেন চুলায় যেমন চাল ছিল ৪.৫ কাপ,তাই পানি হবে ৯ কাপ। এবারে হাড়িতে তেল ও ঘিয়ে পেয়াজ কুচি ও সব গরম মশলা দিয়ে ৪/৫ মিনিট ভাজুন। পুড়বেন না কিন্তু সুন্দর গন্ধ বের হবে। তখন সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দিতে হবে। হালকা কষানো হয়ে গেলে তখন ই পোলাউ এর চাল টা দিয়ে ভালো করে ৮-১০ মিমিট নেড়ে চেড়ে চাল টা ভেজে নিতে হবে। চুলার আচ কম থাকবে।
- চাল ভাজা হয়ে গেলেই তাতে ৯ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। ঠিক এই পর্যায়ে স্বাদমত লবন দিয়ে দিতে হবে। বাদাম দিতে চাইলে তা ও দেয়া যাবে। এবারে আগে থেকে রান্না করা করা মুরগির মাংস টা দিয়ে নেড়ে দিতে হবে। এবং আলুগুলাও দিয়ে দিতে হবে। যখন চাল টা মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে আর নাড়া যাবে না। তখন চাল টা কাঠের হাতা দিয়ে সমান করে দিতে হবে। এবারে কেউড়া জল ছিটিয়ে দিতে হবে। কাচা মরিচ গুলো উপরে একটু হালকা গেথে দিতে হবে। চুলার আচ একেবারে লো করে দিয়ে ও ঢাকনার ছিদ্র বন্ধ করে দিমে দিতে হবে ৩০-৪০ মিনিটের জন্য। ৩০-৪০ মিনিট করে ঢাকনা খুলে উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন বিরিয়ানি।
