হালিম তৈরির রেসিপি: ঘরে বসে সহজেই তৈরি করুন সুস্বাদু হালিম

হালিম তৈরির রেসিপি



সুস্বাদু হালিম তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কীভাবে তৈরি করবেন সেই পদ্ধতি সম্পর্কে জানুন এই রেসিপি থেকে।

প্রয়োজনীয় উপকরণ


  •  গরুর মাংস আধা কেজি
  •  গম ২০০ গ্রাম
  •  টক দই ৫০ গ্রাম
  •  আদা বাটা ৩ টেবিল চামচ
  •  রসুন বাটা ২ টেবিল চামচ
  •  পেঁয়াজ কুচা আধা কাপ
  •  পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
  •  আদা কুচি ৪ টেবিল চামচ
  •  মুগ ডাল ৭৫ গ্রাম
  •  মশুর ডাল ৭৫ গ্রাম
  •  খেসারির ডাল ৫০ গ্রাম
  •  তেল আধা কাপ
  •  ঘি ৪ টেবিল চামচ
  •  এলাচ, জয়ফল, জয়ত্রি, জিরা গুড়া ২ চা চামচ
  •  গুড়া মরিচ ২ চা চামচ
  •  হালিম মিক্স মসলা ২ টেবিল চামচ
  •  ভাজা শুকনা মরিচ গুড়া ২ টেবিল চামচ
  •  পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচা ৩ টেবিল চামচ
  •  বিট লবণ ২ টেবিল চামচ
  •  লবঙ্গ, দারচিনি, এলাচ এবং লবণ পরিমাণ মতো


প্রস্তুত প্রণালী


গরুর মাংসে দই, আদা, রসুন বাটা, গুড়া মরিচ, গরম মসলা দিয়ে রান্না করুন। মাংস খুব ভালোভাবে রান্না করতে হবে। যাতে মাংস নরম হয়। গম ভেজে গুড়া করে নিতে হবে। সব ডাল একত্রে মিশিয়ে লবণ ও ডুবো পানি দিয়ে সিদ্ধ করতে হবে। ডাল ভালোভাবে সিদ্ধ হলে মাংস মিশিয়ে কমজ্বালে চুলায় রেখে মাঝে মাঝে নাড়তে হবে।


অন্য একটি পাত্রে ঘি-তেল গরম করে কুচানো পেঁয়াজ বাদামি রং করে ভেজে হালিমে ঢেলে দিতে হবে। বড় বাটিতে হালিম ঢেলে উপরে পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, পুদিনা পাতা, ধনিয়া পাতা, লেবুর রস, শুকনা মরিচ ভাজা গুড়া দিয়ে পরিবেশন করুন। ইচ্ছে করলে কাঁচা মরিচ কুচানো বা জিরা গুড়া দিতে পারেন।


Powered by Blogger.