চিকেন কলমি কাবাব রেসিপি

 

চিকেন কলমি কাবাব রেসিপি

চিকেন কলমি কাবাব রেসিপি সহজেই শিখে নিন আর বাড়িতেই তৈরী করুন । এবং উপভোগ করুন সহজ ও মজাদার কলমি কাবাব পরিবার ও বন্ধুদের সাথে।

চিকেন কলমি কাবাব রেসিপি উপকরনঃ

  • মুরগির সলিড পিস অথবা লেগ পিস ৩-৪টি
  • টকদই আধা কাপ
  • ক্রিম ১ টেবিল চামচ
  • আদা কুচি ১ টেবিল চামচ
  • রসুন কুচি ১ টেবিল চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • হলুদ আধা চা চামচ
  • কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ
  • গরম মসলা ১ চা চামচ
  • শুকনো মরিচের গুঁড়া ১ চা চামচ
  • জিরার গুঁড়া ১ চা চামচ
  • গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
  • লবণ স্বাদমতো

চিকেন কলমি কাবাব রেসিপি প্রস্তুত প্রনালিঃ

প্রথমে একটি বড় পাত্রে টকদই, ক্রিম, আদা, রসুন বাটা ও লেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে।

এরপর এর মধ্যে একে একে হলুদ, কাজু বাদাম বাটা, জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গোল মরিচ গুঁড়া ও লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে।

এবার ওই মিশ্রণের মধ্যে মুরগির পিসগুলো দিয়ে দিতে হবে। তারপর একটি পাত্রে তেল গরম করে ওই মশলা মাখানো চিকেনের টুকরো গুলো তে কাঠি ঢুকিয়ে ভেজে নিতে হবে।

গ্যাসের আঁচ একদম হালকা অবস্থায় রেখে ১০-১৫ মিনিট ধরে ভেজে নিতে হবে। মাংস গুলো সোনালি রঙের হয়ে এলে তুলে নিতে হবে।

তাহলেই খুব সহজে তৈরি হয়ে যাবে চিকেন কলমি কাবাব। এবার কাবাব গুলি সস, মেয়োনিজ বা যেকোনো সবুজ চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।



Powered by Blogger.