আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি

 

আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি


স্বাদে পরিপূর্ণ এবং সহজ পদক্ষেপে আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি খুঁজছেন? দেখুন কীভাবে স্বল্প সময়ে তৈরি করতে হয়।


যে সকল উপকরণ লাগবে :

  • ২ কেজি গরুর মাংস 
  • ১ কেজি আলু,বড় হলে দুই ভাগ করা 
  • ১ ১/৪ কাপ পিয়াজ বাটা
  • ৩ টেবিল চামচ আদা বাটা 
  • ৩ টেবিল চামচ রসুন বাটা 
  • ৩ টা তেজপাতা
  • কয়েক টুকরা দারচিনি 
  • ৭-৮ টা আস্ত ছোট এলাচ
  • ৭-৮ টা লবংগ 
  • ১/২ চা চামচ আস্ত গোলমরিচ 
  • ১ চা চামচ গোলমরিচ আর লবংগ মিলিয়ে বাটা বা না টেলে গুড়া
  • ১ চা চামচ জয়িত্রি বাটা বা না টেলে গুড়া 
  • ১/২ টেবিল চামচ আস্ত ধনে বাটা বা না টেলে গুড়া 
  • ১/২ টেবিল চামচ কাচা জিরা বাটা বা না টেলে গুড়া 
  • ১ চা চামচ হলুদ বাটা বা গুড়া 
  • ১ টেবিল চামচ মরিচ বাটা বা গুড়া
  • ১ কাপ তেল
  • ১ চা চামচের কিছু কম ভাজা জিরার গুড়া  
  • লবন পরিমান মত  

প্রস্তুত  প্রনালী :


শেষের দুটো উপকরণ অর্থাৎ ভাজা জিরার গুড়া আর লবন বাদে বাকি সব মশলা আর তেল দিয়ে মাংস মাখিয়ে রাখুন কমপক্ষে ১ ঘন্টা।


৩ কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ২০ মিনিট রান্না করুন । মাংস থেকেও পানি বের হবে। এবার চুলার আচ কমিয়ে দিন। মাংসের পানি কমে মশলা তেলের উপর উঠলে লবন দিন আর অল্প অল্প পানি দিয়ে কশাতে থাকেন। 


এরকম ৪০ মিনিটের মতো কশিয়ে মাংস অর্ধসিদ্ধ হলে আলু দিয়ে একটু কশিয়ে মাংস আর আলু ডুবিয়ে গরম পানি দিয়ে দিন। যারা দেশের বাইরে থাকেন ,তারা পরে সময় আন্দাজ করে আলু দিবেন। মনে রাখবেন আলু সিদ্ধ হবে কিন্তু ভেংগে যাবে না,তাতে ঝোল আর আলু দুটো খেতেই বাজে লাগবে।

হয়ে গেলে চুলা বন্ধ করে ,চুলার উপরেই মাংসের হাড়ি রেখে দিন। তেল উপরে উঠে আসবে। ভাজা জিরার গুড়ি ছড়িয়ে নামিয়ে নিন।


টিপ্স :


  • মাংস কশানোর সময় কোনভাবেই যেনো নীচে ধরে না যায় ,তা হলে কিন্তু মাংসের সুন্দর এই রং আসবে না।

  • আলু যদি মাংসের আগে বা ঝোল টানার আগেই সিদ্ধ হয়ে যায় ,তাহলে আলু গুলো তুলে নিন। পরে দিয়ে দিন. এতে আলু ভেংগে যাবে না।

Powered by Blogger.