চকোলেট সুইস রোল কেক রেসিপি


চকোলেট সুইস রোল কেক রেসিপি

মিষ্টি খাবারের বন্ধুরা, এই চকোলেট সুইস রোল কেক রেসিপি না জানলে মিস করবেন! সহজ পদ্ধতিতে তৈরি করুন এই সুইস রোল কেক।

যে সকল উপকরণ লাগবে :

  • ময়দা -- ৩/৪ কাপ (১ কাপের ৪ ভাগের ৩ ভাগ)
  • বেকিং পাউডার -- ১ চা চামচ
  • ডিম -- ৪টি (রুম টেম্পারেচার)
  • চিনি -- ১ কাপ
  • ভেনিলা এসেন্স -- ১ চা চামচ
  • তেল -- ২ টেবিল চামচ
  • কোকো পাউডার-- ১/৪ কাপ 
  • ক্রিম -- (নিয়ম নিচে দেওয়া আছে )
  • আইসিং সুগার -- (নিয়ম নিচে দেওয়া আছে )


যেভাবে চকোলেট সুইস রোল কেক বানাবেন :


প্রথমে একটি বাটির মধ্যে ময়দা, বেকিং পাউডার,কোকো পাউডার আর একটু মিশিয়ে এক পাশে রেখে দিবেন। 


এরপর অন্য আরেকটি বড় বাটির মধ্যে ডিম, চিনি, ভেনিলা এসেন্স আর তেল নিয়ে বিটার দিয়ে ভালো করে বিট করে ঘন ফোম তৈরি করে এর মধ্যে ময়দার মিশ্রণ ঢেলে দিয়ে আবার ভাল করে বিট করে নিবেন।


এরপর বড় লম্বা কেক ডিশের(এগুলো কিন্তু ওভেন প্রুফ চায়ের ট্রে এর মত বেকিং ট্রে,অনেক সময় ওভেনের সাথে ফ্রি ও দেয় একটা) মধ্যে বেকিং পেপার বিছিয়ে এর মধ্যে কেকের মিশ্রন ঢেলে দিয়ে আগে থেকে গরম করে রাছে ওভেনে ঢুকিয়ে দিবেন ১২-১৪ মিনিটের জন্য ১৮০C তে ২ সাইড।


এরপর একটি কিচেন টাওয়াল (না থাকলে পাতলা সুতির কাপড় দিয়ে একই ভাবে কাজ করা যাবে) বিছিয়ে এর মধ্যে হালকা আইসিং সুগার ছিটিয়ে এর মধ্যে কেক টি ঢেলে দিবেন।


এরপর আবার উপরের সাইডে হালকা আইসিং সুগার ছিটিয়ে কেক টি কে রোল খরে টাওয়াল পেচিয়ে এক পাশে রেখে দিবেন ঠান্ডা হওয়া পর্যন্ত।


এরপর টাওয়াল সরিয়ে রোল টি কে আবার খুলে এর মধ্যে ক্রিম দিয়ে আবার রোল করে টাওয়াল দিয়ে ঢেকে নরমাল ফ্রিজে রেখে দিবেন ১ ঘন্টার জন্য।


এরপর টাওয়াল খুলে রোলের উপরে হালকা আইসিং সুগার ছিটিয়ে পিস করে কেটে নিবেন।

 


যেভাবে চকোলেট সুইস রোল কেক এর জন্য ক্রিম বানাবেন:

  • ক্রিম চিজ -- ২৫০ গ্রাম
  • আইসিং সুগার -- আধা কাপ
  • ভেনিলা এসেন্স -- ১ চা চামচ
  • হুইপিং ক্রিম -- ১ কাপ

একটি বাটিতে ক্রিম চিজ, আইসিং সুগার আর ভেনিলা এসেন্স নিয়ে বিটার দিয়ে ভালো করে বিট করে নিবেন।


এরপর অন্য আরেকটি বাটিতে হুইপিং ক্রিম নিয়ে ভালো করে বিট করে ফোম তৈরি করে নিবেন, এরপর এর মধ্যে ক্রিম চিজের মিশ্রন ঢেলে দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে ফ্রিজে রেখে দিবেন।


আইসিং সুগার যেভাবে বানাবেন :


পরিমান করে চিনি নিয়ে ব্লেন্ডারে ভালো করে গুড়া করে নিবেন।


Powered by Blogger.