সহজে বানিয়ে ফেলুন চিকেন কিমা পোলাও এই রেসিপির মাধ্যমে। সুস্বাদু ও সহজ পদক্ষেপে তৈরি হবে এই স্পেশাল ডিশ। জেনে নিন রেসিপিটি!
যে সকল উপকরণ লাগবে :
- পোলাওয়ের চাল-- আড়াই কাপ
- মাংসের কিমা-- ২ কাপ
- পুদিনাপাতা-- ১ মুঠি'
- তেজপাতা-- ২-৩ টি
- এলাচ-- ৪-৫ টি
- দারচিনি-- ১ ইঞ্চির ২ টুকরা
- লং-- ৫-৬টি
- পেঁয়াজ কুচি-- ৩-৪টি
- টমাটো কুচি -- ২টি
- চেরা কাঁচামরিচ-- ৬-৭ টি
- গরমমসলা গুঁড়া-- ১ চা চামচ
- মরিচ গুঁড়া-- ১ টে চামচ
- লবণ-- স্বাদমতো
- আদা,রসুন বাটা-- দেড় টে চামচ করে
- ঘি-- ৩ টে চামচ
- তেল-- পরিমাণমতো
- টকদই-- ১/৪ কাপ
- পানি-- ৫ কাপ
যেভাবে করবেনঃ
চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রাখুন।
হাঁড়িতে তেল ও ঘি গরম করে আস্ত গরমমসলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ মিশিয়ে বাদামি করে ভেজে নিন। পেঁয়াজ বাদামি হয়ে আসলে টমাটো কুচি দিন। টমাটো গলে এর কাঁচা গন্ধ চলে গেলে আদা-রসুন বাটা মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এইবার এতে একে একে কিমা, টকদই, মরিচ গুঁড়া, পুদিনাপাতা ও লবণ মিশিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করুন যতোক্ষন না কিমা সেদ্ধ হচ্ছে। প্রয়োজনে পানি দিতে পারেন।
কিমা সেদ্ধ হয়ে পানি শুকিয়ে, তেল ছেড়ে আসলে পানি মেশান। পানি ফুটে উঠলে চাল, গরমমসলা গুঁড়া ও কাঁচামরিচ মেশান। পানি ও চাল এক লেভেলে আসলে তাওয়ার ওপর হাঁড়ি বসিয়ে মৃদু আঁচে ১৫-২০ মিনিট দমে রাখুন। আর প্রেশার কুকারে করতে চাইলে পানি ফুটে উঠলে ঢাকনা লাগিয়ে মৃদু আঁচে ১০ মিনিট রান্না করুন। ১০ মিনিট পর আঁচ নিভিয়ে দিয়ে আরও ১০ মিনিট অপেক্ষা করে তারপর ঢাকনা খুলবেন।
সালাদ, রায়তা কিংবা চাটনির সাথে পরিবেশন করুন ভিন্ন স্বাদের কিমা পোলাও!
নোটসঃ
এই পোলাও যেকোনো মাংসের কিমা দিয়েই রান্না করা যাবে।
