চুলায় পাউরুটি তৈরীর রেসিপি

চুলায় পাউরুটি তৈরীর রেসিপি

চুলায় পাউরুটি তৈরীর সহজ রেসিপি। ঘরের মধ্যে সহজেই  তৈরী করুন চমৎকার পাউরুটি। খুব কম সময়ে পাউরুটির স্বাদ উপভোগ করুন। জেনে নিন রেসিপিটি।


পাউরুটি তৈরীর উপাদানঃ


  • ময়দা ১ কাপ
  • চিনি ১ টেবিল চামচ
  • কুসুম গরম দুধ ১ কাপ
  • লবন ১ চিমটি
  • তেল ২ টেবিল চামচ
  • ইস্ট ১ চা চামচ।


১ম ধাপ


প্রথমে ১কাপ কুসুম গরম দুধ এর ভিতরে ইস্ট ও চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে ১০ মিনিট কাপে ঢাকনা দিয়ে রেখে ইস্ট একটিভ করে নিতে হবে


২য় ধাপ


একটা ছড়ানো গভীর এবং শুকনা বাটিতে ময়দা নিয়ে ,কাপে রাখা দুধে একটিভ করা ইস্ট অল্প অল্প করে ঢেলে ময়দা মাখাতে হবে ,এমন ভাবে ডো টা করতে হবে,,, যেনো ডো টা নরমাল রুটি বানানোর ডো থেকেও নরম হয়,,ডো টা হাতের সাথে স্টিকি হবে, হাতে সামান্য তেল মেখে ডো টা মাখতে হবে, ৩-৪ মিনিট পর স্টিকি ভাবটা অতোটা থাকবে না, ১০-১৫ মিনিট ভালো মতো মসৃন করে ডো টা মাখতে হবে। 


৩য় ধাপ


একটা টাইট ঢাকনা ওয়ালা বড় পাত্রে তেল মেখে ডো টার চারপাশ তেল লাগিয়ে,,, ডোটা পাত্রে রেখে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে দুই চুলা জালিয়ে মাঝখানে রেখে দিতে হবে,,,


৪র্থ ধাপ


১ ঘন্টা পর ডো ফুলে ২ গুনের মতো হয়ে যাবে । এখন ডো টা পাত্র থেকে বের করে একটা রুটি বেলার পিড়িতে রেখে হাত দিয়ে ৩-৪ বার চেপে চেপে বাতাস বের করে দিতে হবে। 

এবার ডোটা চারপাশে তেল মেখে রুটি বেলে নিতে হবে , এবার একটা পাশ থেকে রুটি রোলের মতো করে মুড়ে নিতে হবে, তারপর চাকু দিয়ে চার টুকরা করে চারটা বল তৈরি করে নিতে হবে,,, 

ডোর চারপাশ তেল মাখিয়ে নিতে হবে । পাউরুটির বক্সের ভেতরের সবদিকে তেল ব্রাশ করে নিতে হবে। 


৫ম ধাপ


ডো টা পাউরুটির বক্সে রেখে দুই চুলার মাঝামাঝি রাখবে, চুলা মিডিয়াম আঁচে জ্বালানো থাকবে। ৩০-৪৫ মিনিট পর ডো ফুলে একদম ঢাকনা ছুয়ে যাবে। তারপর চুলায় একটা বড় সসপেন বা বড় কড়াই বা বড় পাতিলে ১ ইন্চি গভীর বালি অথবা লবন দিয়ে, একটা পাতিল রাখার স্টিলের স্ট্যন্ড বসাতে হবে, এবার হাড়িটা ঢাকনা লাগিয়ে ৫ মিনিট বেশী জ্বালে হিট করে নিতে হবে ( এটাকে প্রি হিট বলে) । এবার পাউরুটির বক্সটা ঢাকনা খুলে স্ট্যন্ডের উপর বসিয়ে দিতে হবে , ও বড় হাড়িটা ঢেকে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিতে হবে,এবার চুলা মাঝারি আঁচে রাখতে হবে ৫ মিনিট।


৬ম ধাপ


৫ মিনিট পর চুলার আচ কমিয়ে পাউরুটির উপরে ডিম অথবা দুধ ব্রাশ করে দিতে হবে,,, তাহলে রুটির রংটা আসতে শুরু করবে,,,,

এবার আরো ১০ মিনিট বড় হাড়ির ঢাকনা দিয়ে রাখতে হবে,,,,,তারপর রুটির বক্সের উপর ফয়েল পেপার দিয়ে বক্স সহ রুটি গুলো উল্টিয়ে আরে ১০ মিনিট অল্প আঁচে চুলাই রেখে দিতে হবে তাহলে রুটি ব্রাউন কালার হবে।


এরপর নামিয়ে ঠাণ্ডা হলে কেটে পিস পিস করে নিতে হবে কেকের মত।  



যারা ওভেনে করতে চান তারা  ওভেন প্রি হিট করে, দিয়ে দিবে ১৬০ ডিগ্রী তে ৪৫, ৫০ মিনিটের মতো। ওভেনে দেবার আগে উপরে দুধ ব্রাশ করে নিবে, ডিমের হলুদ অংশ ও দেয়া যায়, আমি দুধ ব্রাশ করেছি। 


Powered by Blogger.