চিকেন চাপ তৈরির রেসিপি

 

চিকেন চাপ তৈরির রেসিপি

চিকেন চাপ তৈরির রেসিপি জেনে নিন এবং সহজেই ঘরে বসে তৈরি করুন রেস্তোরাঁর মত চিকেন চাপ একই রেসিপিতেই বিফ চাপ করে নিতে পারবেন , বিফ চাপ বানানোর ক্ষেত্রে শুধু পেপে বাটা টা বাড়তি ব্যাবহার করতে হবে। 

বিভিন্ন ধরনের মসলা এই চাপ বানাতে ব্যাবহার করা হয়। এইভাবে বানিয়ে দেখুন হোটেলে যেতে হবে না আর চাপ খাবার জন্য ইন শা আল্লাহ।


চিকেন চাপ তৈরির জন্য যা যা লাগবে

  • চিকেন এর বুকের মাংস পাতলা করে কাটা - ১/২ কেজি (অথবা চিকেন এর লেগ কোয়ার্টার দিয়েও আজকাল চাপ করা হয় দেশী হোটেল গুলোতে)
  • আদা বাটা - ১/২ টে চা
  • রসুন বাটা - ১/২ টে চা
  • সরিষা বাটা- ১ চা চা
  • গরম মসলা গুড়া - ১ চা চা ( এলাচ , দারচিনি , লং , জয়ত্রী , জয়ফল সব একসাথে নিয়ে গুড়ো করে নিতে হবে)
  • ভাজা জিরা গুড়া - ১ চা চা
  • ধনে গুড়া - ১ চা চা
  • চিকন জিরা গুড়া ১/২ চা চা
  • সরিষার তেল ২ টে চা
  • মরিচ গুড়া স্বাদ মত
  • টক দই ২ টে চা
  • মৌরি গুড়া ১/২ চা চা
  • টালা বেসন ১/২ কাপ + পানি ১/৪ কাপ
  • বেসন পরিমান মত কোটিং এর জন্য
  • পেপে বাটা ১ টে চা 
  • টেস্টিং সল্ট ১/২ চা চা
  • লবণ স্বাদ মত
  • কাস্তুরি মেথি গুড়া ১ চা চা
  • লেবুর রস ১ টে চা 
  • সয়া সস ১ টে চা
  • পেয়াজ বেরেস্তা ১/৪ কাপ
  • তেল ভাজার জন্য

চাপের সালাদ এ যা যা লাগবে

  • বাধাকপি
  • শশা কুচি 
  • গাজর কুচি 
  • সরিষা বাটা 
  • কাঁচামরিচ বাটা
  • চিনি পরিমানমত
  • পেয়াজ কুচি
  • টক দই 
  • টমেটো কেচাপ 
  • গোলমরিচ গুড়া 
  • ধনেপাতা বাটা 
  • পুদিনাপাতা বাটা
  • তেতুলের মাড়
  • ভাজা জিরা গুড়া

চিকেন চাপ  প্রস্তুত  প্রনালী


চিকেনের বুকের মাংস পাতলা করে কেটে নিতে হবে। প্রতিটি কেটে রাখা পিস কে ভারি কিছু দিয়ে একটু থেতলে নিতে হবে। এত থেতলে নেয়া যাবে না যাতে মাংস কিমা হয়ে যায়।


থেতলে নেয়া টুকরা গুলোতে শুকনা বেসন ছাড়া সব মসলা মাখিয়ে নিতে হবে। এভাবে মেরিনট করে রাখতে হবে অন্তত ২/৩ ঘণ্টা। 


মেরিনেশন হয়ে গেলে কড়াই তে তেল গরম করে নিন। চিকেন এর পিস গুলোকে বেসনের গুড়াতে গড়িয়ে নিতে হবে। মাঝারি আচে বাদামী করে ভেজে নিতে হবে।


চাপের সালাদ প্রস্তুত  প্রনালী


বাধাকপি , শশা , গাজর পাতলা কুচি করে কেটে নিন। সব মসলা মিশিয়ে চাপের সাথে পরিবেশন করুন দারুন স্বাদের চিকেন চাপ ।


Powered by Blogger.