ক্ষীরের পাটিসাপটা এখন আর কঠিন নয়! ঘরে বসেই ক্ষীরের পাটিসাপটা বানানোর রেসিপি জেনে নিন। মজাদার পাটিসাপটা সহজেই তৈরি করুন।
ক্ষীরের পাটিসাপটা পিঠা তৈরির উপকরন
- বাটা নারিকেল-১ কাপ
- দুধ-২ লিটার
- এলাচ-৪/৫ টি
- দারচিনি-২/৩ টি
- তেজপাতা -২ টি
- চিনি- ১ কাপ
- আতপ চালের গুঁড়ি/পোলার চালের গুঁড়ি- ৩ কাপ
- লবন-পরিমাণ মতো
- তৈল
- পানি- ১ কাপ
ক্ষীরের পাটিসাপটা পিঠা তৈরির প্রনালী
ক্ষীরের জন্য দুধে এলাচ, দারচিনি, তেজপাতা, সামান্য লবণ দিয়ে জ্বাল দিবেন।দুধ ১ লিটার পরিমাণ ঘন করবেন।১/৪ কাপ ঘন দুধ তুলে রাখুন। বাকি দুধে বাটা নারিকেল ও ১ কাপ চিনি মিশিয়ে ফুটিয়ে নিবেন। তুলে রাখা দুধে ১ টেবিল চামচ চালের গুঁড়ি গুলে ক্ষীরে দিন ও ঘন ঘন নাড়বেন। হালুয়ার মত ক্ষীর তৈরি করুন।
হালকা গরম পানিতে চালের গুঁড়ি, চিনি দিয়ে গোলা তৈরি করে ১ ঘণ্টা ঢেকে রাখুন। গোলা যেন খুব ঘন না হয় আবার পাতলাও না হয়।
ফ্রাইপ্যান বা তেলতেলে কড়াই গরম করে সামান্য তৈল মাখান। ১/২ কাপ গোলা ফ্রাইপ্যানে দিয়ে প্যান
ঘুরিয়ে গোলা ছরিয়ে ঢেকে দিন।
পিঠার উপরের দিক শুকিয়ে গেলে ১ টেবিল চামচ ক্ষীর একপাশে দিয়ে পিঠা মুড়ে তুলে নিন।
ঠাণ্ডা হলে পরিবেশন করুন।
