নুনগড়া পিঠা রেসিপি

নুনগড়া পিঠা রেসিপি


আজকে আপনাদের সাথে শেয়ার করছি সিলেটের ঐতিহ্যবাহী নুনগড়া পিঠা রেসিপি । কেউ কেউ এই পিঠাকে নোনতা পিঠাও বলে থাকেন। চলুন জেনে নেয়া যাক নুনগড়া পিঠা তৈরির সহজ রেসিপি

নুনগড়া পিঠা রেসিপির উপকরন

  •  চালের গুড়া ১ কাপ
  •  পানি ১+১/২ কাপ
  •  হলুদের গুঁড়ি ০.২৫ চা চামুচ
  •  শুকনো মরিচের গুঁড়ি স্বাদমত বুঝে দিবেন 
  •  কালো জিরা ১/২ চা চামুচ
  •  লবণ স্বাদমত বুঝে দিবেন
  •  আদা বাটা ১/২ চা চামুচ
  •  রসুন বাটা ১/২ চা চামুচ 

এই উপকরনের মাপ ফলো করে আপনার ২/৩ গুন সবকিছু বাড়িয়ে নিয়ে বেশি করে বানিয়ে নিতে পারবেন। 

নুনগড়া পিঠা তৈরির প্রস্তুত প্রনালি

প্রথমে একটা হাড়িতে পানি জ্বাল দিয়ে বলক উঠিয়ে নিবেন। তারপর চালের গুড়া বাদে সব উপকরন মিশিয়ে ২ মিনিট জ্বাল দিবেন। তারপরে চালের গুড়া ঢেলে নিয়ে চুলার আচ বন্ধ করে ২ মিনিট ঢাকা দিয়ে রাখবেন। ২ মিনিট পরে ঢাকনা উঠিয়ে একটা হাতা বা কাঠির সাহায্যে সব একসাথে মিশিয়ে ভালো করে কাই করে নিবেন। 

তারপর এটা হাড়ি থেকে একটা পাত্রে নামিয়ে হাত দিয়ে মথে মথে সফট কাই করে নিবেন। একটু টাইম নিয়ে মথবেন এতে পিঠা অনেক ভালো হয়। মথা শেষে খুব মোটা ও না আবার পাতলা ও না এমন একটা রুটি বানিয়ে পছন্দ যেকোন কিছুর শেপ দিয়ে কেটে নিবেন। 

আপনি চাইলে কুকি কাটার দিয়ে বা গ্লাস দিয়ে গোল করে কেটে নিতে পারেন। মনে রাখবেন রুটি খুব পাতলা ও না আবার ভারি ও রাখা যাবে না। এভাবে সব পিঠা বানিয়ে শেষ করবেন।

বানানো শেষে কম আচে ডুবো তেলে হালকা লাল করে ভেজে নিলেই রেডি আমাদের সিলেটের ট্রাডিশনাল নোনগড়া পিঠা। এবারে এটা শুধু শুধু ও খেতে পারবেন কিংবা মাংসের তরকারি আলুর দমের সাথেও খেতে পারবেন। 

নুনগড়া পিঠা সংগ্রহের টিপস

যদি ফ্রোজেন করতে চান তাহলে একটা প্লাস্টিক এর বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। ২৩ ঘণ্টা পরে বক্স বের করে সব পিঠা বের করে আবার বক্সে রাখবেন। এটা কিন্তু করতেই হবে। এটা না করলে পরে আপনি আর পিঠা ছাড়াতে পারবেন না সব ভেঙ্গে যাবে। 

এভাবে ২৩ ঘন্টা পরে বের করে এই কাজ করে নিলে পিঠা আলাদা আলদা থাকবে,একটার গায়ে একটা লেগে যাবে না। আর পিঠা বের করে সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে হবে ওয়েট করা যাবে না। 

 

Powered by Blogger.